এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

টেক্সট সমন্বয় (শীঘ্রই আসছে)

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিঙ্ক হাইলাইট
বড় কার্সার

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

EARN প্রকল্পের উদ্দেশ্য

EARN প্রকল্পের জন্য নির্বাচিত উপজেলার যোগ্য NEET জনগোষ্ঠীর, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য নিরাপদ প্রশিক্ষণ অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করা এবং দ্বিতীয়বার শিক্ষা গ্রহণ, দক্ষতা উন্নয়ন ও মূলধনী সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে।

দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের উদ্যোগ

দেশের মোট যুবসমাজের প্রায় ২৭ শতাংশ NEET, যাদের প্রায় ৯০ শতাংশই নারী। অর্থাৎ এই জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১ কোটি ৮২ লাখ, যাদের মধ্যে প্রায় ২৯ লাখ পুরুষ এবং ১ কোটি ৫৩ লাখ নারী (সুত্র: বিবিএস জনশুমারি ২০২২)। এই বিপুল জনগোষ্ঠী থেকে একটি বড় অংশের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে EARN প্রকল্প।

গ্রামীণ এলাকার প্রকৃত NEET যুবক ও যুব নারীদের নির্বাচিত করে তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

৯ লাখ

যুবক ও যুব নারী

৬০%

যুব নারী

৬৪

জেলা

২৫০

উপজেলা

উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হবে যেভাবে

উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হবে চারটি ধাপে - NEET চিহ্নিতকরণ ও নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ দ্বিতীয়বার শিক্ষার সুযোগ ও পুনঃঅন্তর্ভূক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও মূলধনী সহায়তা এবং প্রতিবন্ধকতা হ্রাস ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।

NEET চিহ্নিতকরণ ও নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ

NEET চিহ্নিতকরণ ও নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ

  • নির্বাচিত উপজেলার যোগ্য NEET জনগোষ্ঠী সঠিকভাবে চিহ্নিত করা।
  • নারীদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সহায়তা দেওয়া।
  • প্রশিক্ষণ কেন্দ্রে নারীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
  • প্রশিক্ষণ নিশ্চিত করতে আধুনিক শিশুযত্ন সুবিধা প্রদান করা।
দ্বিতীয়বার শিক্ষার সুযোগ ও পুনঃঅন্তর্ভুক্তি

দ্বিতীয়বার শিক্ষার সুযোগ ও পুনঃঅন্তর্ভুক্তি

  • গ্রামীণ NEET জনগোষ্ঠীর জন্য শিক্ষার সুযোগ তৈরি করা।
  • ঝরে পড়া জনগোষ্ঠী বিশেষত নারীদের দ্বিতীয়বার শিক্ষা গ্রহণের সুযোগ।
  • প্রচলিত শিক্ষা ব্যবস্থায় গ্রামীণ তরুণদের পুনঃঅন্তর্ভুক্তি সহজতর করা।
  • শিক্ষার আলো ছড়াতে বিশেষ উপবৃত্তি ও সহায়তা দেওয়া হবে।
দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও মূলধনী সহায়তা

দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও মূলধনী সহায়তা

  • EDT ও SEB প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা।
  • প্রশিক্ষিত যুবদের জন্য উপযুক্ত শ্রমবাজারের সঙ্গে সংযোগ স্থাপন করা।
  • নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি করা।
  • সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় মূলধনী সহায়তা প্রদান করা।
প্রতিবন্ধকতা হ্রাস ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

প্রতিবন্ধকতা হ্রাস ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি

  • সামাজিক প্রতিবন্ধকতা হ্রাস করে যুব নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা।
  • আর্থ-সামাজিক কর্মকাণ্ডে NEET জনগোষ্ঠীর কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করা।
  • নারীদের কাজের জন্য সমাজে একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করা।
  • সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা।

আপনারই অপেক্ষায় আর্ন প্রকল্প

প্রকল্পের উপকারভোগী হতে আজই

আবেদন করুন