এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

টেক্সট সমন্বয় (শীঘ্রই আসছে)

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিঙ্ক হাইলাইট
বড় কার্সার

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

প্রকল্পের সারসংক্ষেপ

EARN প্রকল্পের আওতায় বাংলাদেশে শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ NEET (Not in Education, Employment or Training) জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে।

Economic Acceleration and Resilience for NEET (EARN)

প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি

EARN প্রকল্পের আওতায় নয় লাখ NEET (Not in Education, Employment or Training) যুবক ও যুব নারীকে (যাদের মধ্যে ৬০ শতাংশ যুব নারী) অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে, যারা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

  • পৃষ্ঠপোষক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

  • বাস্তবায়নকারী: যুব উন্নয়ন অধিদপ্তর

বাংলাদেশ সরকারের অনুদান এবং বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রকল্প কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টি এবং একইসঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করবে। এসব কাজের মধ্য দিয়ে বিপুল সংখ্যক যুব জনগোষ্ঠীকে, বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভূক্তি নিশ্চিত করবে।

শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণে না থাকা এই বিপুল সংখ্যক যুবক ও যুব নারীই EARN প্রকল্পের অভীষ্ট সুবিধাভোগী। প্রকল্পের আওতায় মোট ছয় ধরনের সুবিধাভোগী থাকবেন।

১. গ্রাম পর্যায়ে প্রায় পাঁচ লাখ NEET যুবকে (যার মধ্যে তিন লাখ নারী) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ Socio Emotional Behavior (SEB) ও Enterprise Development Training (EDT) সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।  

২. এসএসসি/এইচএসসি/ তদূর্ধ্ব যোগ্যতাসম্পন্ন এবং যেকোনো প্রতিষ্ঠান থেকে প্রযুক্তিগত বা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে বা করেছে - এমন দুই লাখ NEET যুবকে (যার মধ্যে এক লাখ বিশ  হাজার নারী) SEB ও EDT সংক্রান্ত  প্রশিক্ষণ দেয়া হবে।

৩. মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়েছে - এমন এক লাখ NEET যুবকে (যার মধ্যে ৬০ হাজার নারী) উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যমান শিক্ষা কার্যক্রমে পুনরায় প্রবেশের ব্যবস্থা করা হবে।

৪. প্রকল্পের আওতাভূক্ত ২৫০ উপজেলার নিবন্ধিত যুব ক্লাবের ৫০ হাজার NEET যুবকে (যার মধ্যে ৩০ হাজার নারী) নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।

৫. ২৫ হাজার NEET যুবকে (যার মধ্যে ১৫ হাজার নারী) অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হবে।

৬. অনগ্রসর জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্গম অঞ্চলের বাসিন্দা অনগ্রসর সস্প্রদায় এবং বিশেষ চাহিদার এলাকাগুলোর) আর্থ-সামাজিক অবস্থার উন্নতির জন্য উদ্ভাবনী তহবিল থেকে অনুমোদিত প্রকল্পের মাধ্যমে ২৫,০০০ যুবকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মোট উপকারভোগী

৯,০০,০০০

নারী উপকারভোগী

৬০ শতাংশ

প্রকল্পভুক্ত উপজেলা

২৫০

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়

৩,৩৪৮.০০ কোটি টাকা

প্রকল্পের মেয়াদ

জুলাই'২৩ - ডিসেম্বর'২৮

EARN প্রকল্পের লক্ষ্য

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রকল্পের আওতায় গ্রামীণ অনগ্রসর ও কর্মহীন যুবদের চিহ্নিত করে বাজার-চাহিদাভিত্তিক আধুনিক কারিগরি শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমে ঝরে পড়া যুবক ও যুব নারীরা পুনরায় শিক্ষা ও প্রশিক্ষণের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবে।

যুব নারীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি

সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আচরণ পরিবর্তনমূলক কার্যক্রমের মাধ্যমে যুব নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো হবে। বিশেষ করে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার ওপর এই প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উদ্যোক্তা সৃষ্টি সহায়তা

দক্ষতা বৃদ্ধির পাশাপাশি যুবক ও যুব নারীদের স্বাবলম্বী করতে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও প্রাথমিক মূলধন (সিড ফাইন্যান্সিং) দেওয়া হবে। সাথে থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ এবং সরাসরি চাকরি সংস্থানের কার্যকর সহায়তা।

টেকসই অর্থনৈতিক রূপান্তর

এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে প্রায় ৯ লক্ষ দক্ষ শ্রমশক্তি গড়ে উঠবে। যা দেশের বেকারত্ব হ্রাস, গ্রামীণ অর্থনীতির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ প্রক্রিয়াকে শক্তিশালী করবে।

আপনারই অপেক্ষায় EARN প্রকল্প

প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমে যুক্ত হতে আজই

আবেদন করুন