এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

টেক্সট সমন্বয় (শীঘ্রই আসছে)

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিঙ্ক হাইলাইট
বড় কার্সার

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

প্রকল্প সংশ্লিষ্ট খবর

EARN প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম ও এর অগ্রগতি সহ বিভিন্ন খবর দেখা যাবে এখানে

নতুন খবর

EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬

EARN প্রকল্পের পোর্টাল উদ্বোধন

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন EARN প্রকল্পের অনলাইন পোর্টালের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। ২৮ জুলাই মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে মন্ত্রণালয়ের সভাকক্ষে পোর্টালের বাটন টিপে এর উদ্বোধন ঘোষণা করেন।

বিস্তারিত দেখুন

সাম্প্রতিক খবর

মহাপরিচালককে অবকহিতকরণ সভা অনুষ্ঠিত

মহাপরিচালককে অবকহিতকরণ সভা অনুষ্ঠিত

EARN প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মোতাহার হোসেনকে অবহিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ১৬ জুলাই বিকেলে প্রকল্প দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহুর্তের ছবি

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহুর্তের ছবি

বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'Economic Acceleration and Resilience for NEET (EARN) (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর ১৬ জুলাই ২০২৬ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
প্রকল্প বাস্তবায়নে সামাজিক বাধা দূর করতে কাজ করবে প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ

প্রকল্প বাস্তবায়নে সামাজিক বাধা দূর করতে কাজ করবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

EARN প্রকল্পের জন্য সোশ্যাল নর্মস স্পেশালিস্ট এজেন্সি (SNSA) হিসেবে নিয়োগ পেয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই এজেন্সি নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ১২টি প্রতিষ্ঠান আগ্রহ ব্যক্তকরণ আবেদনপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) দাখিল করেছিল।

২৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণে ফিল্ড টেস্ট শুরু

EARN প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণে ফিল্ড টেস্ট শুরু

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের সুবিধাভোগী সনাক্তকরণের জন্য মাঠপর্যায়ে পরীক্ষার (Field Test) কাজ শুরু হয়েছে ৭ জুলাই ২০২৬। এই পরীক্ষার জন্য প্রকল্পের কর্মকর্তা ও কনসালটেন্টদের সমন্বয়ে মোট ৫টি দল বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য ও জনগোষ্ঠীর ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন উপজেলায় একযোগে কাজ শুরু করেছেন।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
জনসংযোগ প্রচারণা কৌশল নির্ধারণে কর্মশালা

জনসংযোগ প্রচারণা কৌশল নির্ধারণে কর্মশালা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গৃহীত প্রকল্প EARN এর জনসংযোগ প্রচারণা কৌশল নির্ধারণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২ জুন, ২০২৬
বিস্তারিত দেখুন
যুব উন্নয়নের সব জেলা কার্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন

যুব উন্নয়নের সব জেলা কার্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন

ইকোনোমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় অবস্থিত যুব উন্নয়ন কেন্দ্রে সৌর প্যানেল সিস্টেম স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর্ন প্রকল্প বাস্তবায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের ১০টি প্যাকেজের আওতায় আট বিভাগে সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন

আরও পড়ুন

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বর্তমান সময়ে আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের কথাবার্তা ও আচরণে অনেক বেশি উগ্রতা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণে EARN প্রকল্পের জন্য গৃহীত প্রশিক্ষণ কার্যক্রমে নৈতিকতা সংক্রান্ত একটি সেশন অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Priority Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার চালু করেছে এক মেগা প্রকল্প ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন