এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

টেক্সট সমন্বয় (শীঘ্রই আসছে)

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিঙ্ক হাইলাইট
বড় কার্সার

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) যৌথভাবে একটি দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনা (ODP) বাস্তবায়ন করছে, যার মূল চালিকাশক্তি হলো ‘আর্ন’ প্রকল্পের আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবস্থ।

এই সংস্কারের অন্যতম প্রধান পদক্ষেপ হলো তৃণমূল বা ইউনিয়ন পর্যায়ে ‘ইউনিয়ন যুব তথ্য কেন্দ্র’ (UYIC) প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে গ্রামীণ যুবকদের দোরগোড়ায় যুব উন্নয়নের সমস্ত সেবা ও তথ্য পৌঁছে যাবে। একই সাথে, প্রকল্পের আওতায় একটি বিশাল ওয়েব পোর্টাল ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) সেল গঠন করা হয়েছে, যেখানে সুবিধাভোগী ৯ লাখ তরুণের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, পারিবারিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের অগ্রগতি সংক্রান্ত সমস্ত ডেটা বা তথ্য সংরক্ষিত থাকবে ।

প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্মার্ট ডিভাইস প্রদান করা হয়েছে, যা সরাসরি কেন্দ্রীয় পোর্টালের সাথে যুক্ত। এর মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রগুলোর উপস্থিতি এবং কার্যক্রম ‘রিয়েল-টাইম’ বা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এছাড়া, সরকারি ও বেসরকারি খাতের বড় বড় জব পোর্টাল বা চাকরি খোঁজার ওয়েবসাইটের সাথে এই যুব পোর্টালটিকে সরাসরি লিংক করে দেওয়া হচ্ছে, যাতে প্রশিক্ষণ শেষ করা তরুণেরা সরাসরি দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মসংস্থানের খবরের সাথে যুক্ত হতে পারেন । একটি আধুনিক ডেটা-চালিত ও জবাবদিহিতামূলক যুব প্রশাসন গঠনে এই প্রযুক্তিগত বিপ্লব এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বর্তমান সময়ে আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের কথাবার্তা ও আচরণে অনেক বেশি উগ্রতা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণে EARN প্রকল্পের জন্য গৃহীত প্রশিক্ষণ কার্যক্রমে নৈতিকতা সংক্রান্ত একটি সেশন অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Priority Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার চালু করেছে এক মেগা প্রকল্প ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন