এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

টেক্সট সমন্বয় (শীঘ্রই আসছে)

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিঙ্ক হাইলাইট
বড় কার্সার

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

প্রকল্পের অগ্রগতি

EARN প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের সাম্প্রতিক অগ্রগতি এবং অর্জনের বিস্তারিত বিবরণ।

প্রকল্পের অগ্রগতি

সার্ভিস প্রোভাইডার নিয়োগ অনুমোদনসহ EARN প্রকল্পের কার্যক্রমে ব্যাপক অগ্রগতি হয়েছে। সোলার প্যানেল স্থাপন, প্রাথমিক অর্থসহায়তা, মোটর সাইকেল ও মোবাইল ফোন বিতরণ এবং কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

সার্ভিস প্রোভাইডার নিয়োগ অনুমোদন

EARN প্রকল্পের ১০টি প্যাকেজের আওতায় আট বিভাগে সার্ভিস প্রোভাইডার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি। ২৪ জুন বুধবার মন্ত্রীপরিষদের সভাকক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১০ প্যাকেজের সবগুলোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বিশ্বব্যাংকের ক্রয় নির্দেশিকা অনুযায়ী, বাংলাদেশের ৮ বিভাগের প্রকল্প এলাকাকে ১০টি প্যাকেজে বিভক্ত করে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সার্ভিস প্রোভাইডার নিয়োগ অনুমোদন

সোলার প্যানেল স্থাপন

প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় অবস্থিত যুব উন্নয়ন কেন্দ্রে সৌর প্যানেল সিস্টেম স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর্ন প্রকল্প বাস্তবায়ন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করে যুব উন্নয়নের কার্যালয়গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ আয়ের সংস্থান করতেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

সোলার প্যানেল স্থাপন

প্রাথমিক অর্থসহায়তা

যুব উন্নয়ন অধিদপ্তরের Seed Financing বা প্রাথমিক অর্থসহায়তা উইংয়ে এ পর্যন্ত ৩২ কোটির বেশি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচিত প্রায় ১৫,০০০ উপকারভোগীকে প্রাথমিক অর্থসহায়তার মাধ্যমে তাদের আয়বর্ধনমূলক কার্যক্রম ও ক্ষুদ্র উদ্যোগ পরিচালনা করতে এই টাকা দেয়া হবে। তাদেরকে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের সঠিক নির্দেশনা দেবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। তাদের নির্দেশনায় নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন উপকারভোগীরা।

প্রাথমিক অর্থসহায়তা

মোটর সাইকেল ও মোবাইল ফোন

যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহায়তা কার্যক্রম আরও বেগবান করতে আর্ন প্রকল্পভূক্ত ২৫০ উপজেলার যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তাদের ব্যবহারের জন্য ৫০০টি মোটরসাইকেল এবং ৭৫০টি মোবাইল ফোন বিতরণ করা হয়েছে।

মোটর সাইকেল ও মোবাইল ফোন

কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি

EARN প্রকল্পের লক্ষ্যভিত্তিক প্রচার কার্যক্রম পরিচালনার জন্য একটি যোগাযোগ কৌশলপত্র তৈরি করা হয়েছে। প্রকল্পের জন্য নিয়োগকৃত প্রতিষ্ঠান স্পেলবাউন্ড ও পলিসি এক্সচেঞ্জ এই কৌশলপত্র ছাড়া আরও বেশ কিছু কাজ সম্পাদন করেছে। কাজগুলো হলো- Inception Report, Communication Need based Assessment (CNA) Report, Stakeholder Consultation Workshop, Central Stakeholder Pannel Discussion ও Validation Workshop on Communication Strategy Paper ।

কমিউনিকেশন স্ট্র্যাটেজি তৈরি