এক্সেসিবিলিটি

WCAG 2.2 AA

টেক্সট সমন্বয় (শীঘ্রই আসছে)

অক্ষরের আকার
অক্ষর ব্যবধান
লাইনের উচ্চতা

দৃশ্যমান সমন্বয়

ইনভার্ট
মনোক্রোম
লিঙ্ক হাইলাইট
বড় কার্সার

সাম্প্রতিক অনুসন্ধান

যোগাযোগ

EARN প্রকল্প জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল-১৯, ৬২/৩, পুরানা পল্টন ঢাকা-১০০০

খোঁজা হচ্ছে...

কোনো ফলাফল পাওয়া যায়নি

যুব উন্নয়নের সব জেলা কার্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন

যুব উন্নয়নের সব জেলা কার্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার প্যানেল স্থাপন

নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করে যুব উন্নয়নের কার্যালয়গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ভবিষ্যৎ আয়ের সংস্থান করতেই এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

নেট এনার্জি মিটারিং প্রক্রিয়ায় ভবনের রুফটপে স্থাপিত সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ গ্রাহক নিজে ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় বিতরণ গ্রিডে সরবরাহ করা হয়। সরবারহকৃত বিদ্যুতের হিসাব রাখবে বাই ডিরেকশনাল মিটার। গ্রিডে জমা রাখা বিদ্যুতের পরিমাণ ব্যবহৃত বিদ্যুতের চেয়ে বেশি হলে অর্থ বছর শেষে ওই অতিরিক্ত বিদ্যুতের মূল্য বিদ্যুৎ গ্রাহককে পরিশোধ করবে সরকার।

সৌর প্যানেল স্থাপন কার্যক্রমের আওতায় যুব উন্নয়ন কার্যালয়গুলোর প্রতিটিতে ৩৩ কিলোওয়াট ক্ষমতার অন-গ্রিড সোলার সিস্টেম, বজ্রপাত নিরোধক সিস্টেম, নেট মিটার স্থাপন এবং রিমোট মনিটরিংয়ের জন্য অনলাইন মনিটরিং সিস্টেম চালু করা হয়েছে। মোট সিস্টেম ক্ষমতা ২,১১২ কিলোওয়াট। প্রতিটি সাইটে থাকছে সোলার প্যানেল, ইনভার্টার, অনলাইন মনিটরিং সিস্টেম, স্ট্যান্ড ও কাঠামো, ওয়্যারিং ও সেফটি সিস্টেম, বজ্রপাত নিরোধক সিস্টেম, এয়ার টার্মিনাল, সার্জ প্রটেকশন ডিভাইস, ডাউজ কন্ডাক্টর, আর্থিং সিস্টেম এবং কমিশনিং ও পরীক্ষণ ব্যবস্থা।

বিভাগভিত্তিক সৌর প্যানেল সিস্টেম স্থাপন

ঢাকা বিভাগের ১৩, ময়মনসিংহ বিভাগের ৪, চট্টগ্রাম বিভাগের ১১ ও সিলেট বিভাগের ৪ জেলাসহ মোট ৩২ জেলায় সৌর প্যানেল স্থাপন করেছে ফিবোনাচ্চি জেভি নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান।

ঢাকা বিভাগের জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, চাঁদপুর, রাঙামাটি, চুয়াডাঙ্গা, ফেনী, কুমিল্লা, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।

রাজশাহী বিভাগের ৮, রংপুর বিভাগের ৮, বরিশাল বিভাগের ৬ ও খুলনা বিভাগের ১০ জেলাসহ অন্য ৩২ জেলায় সৌর প্যানেল স্থাপনের কাজ করেছে ফিলামেন্ট সাইন্স জেভি নামে একটি প্রতিষ্ঠান। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলা। রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলা। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও  মেহেরপুর জেলা।

প্যানেলগুলো স্থাপন ও কার্যকর করে তোলার মাধ্যমে যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় বিদ্যুতের বিল গড়ে প্রায় এক তৃতীয়াংশে নেমে এসেছে। জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমেছে। প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজ এবং কম্পিউটার ল্যাব পরিচালনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে যাওয়ায় পুরো বিদ্যুৎ সরবারহ ব্যবস্থা পরিবেশবান্ধব হয়ে উঠেছে। 

আরও পড়ুন

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বর্তমান সময়ে আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের কথাবার্তা ও আচরণে অনেক বেশি উগ্রতা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরণে EARN প্রকল্পের জন্য গৃহীত প্রশিক্ষণ কার্যক্রমে নৈতিকতা সংক্রান্ত একটি সেশন অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

অগ্রাধিকারমূলক দক্ষতা চিহ্নিতকরণ ও অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা

Economic Acceleration and Resilience for NEET (EARN) প্রকল্পের আওতায় Identifying Priority Skills and Online Training Content Development (OTSP) শীর্ষক এক কর্মশালা ১৫ জুলাই ২০২৬ তারিখে প্রকল্পের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, EARN প্রকল্পের মোট ৯ লাখ সুবিধাভোগীর মধ্যে ২৫,০০০ NEET যুবক ও যুব নারীকে অনলাইন প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অগ্রাধিকারপ্রাপ্ত দক্ষতা (কারিগরি, ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল ও উদ্যোক্তা উন্নয়ন) এবং কনটেন্টের ক্যাটাগরিগুলো চিহ্নিত ও যাচাই করা।

১৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

তথ্যপ্রযুক্তি ও রিয়েল-টাইম মনিটরিংয়ে নতুন যুগের যুব প্রশাসন

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হচ্ছে যুব প্রশাসনকে।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

যুবকদের জন্য ১৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করবে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সিড ফান্ড’

কারিগরি প্রশিক্ষণ পাওয়ার পরও অনেক গ্রামীণ তরুণ শুধুমাত্র পুঁজি এবং সঠিক নির্দেশনার অভাবে ব্যবসা শুরু করতে পারেন না । গ্রামীণ তরুণদের এই আর্থিক ও কৌশলগত সংকট দূর করতে যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) তার বিদ্যমান ‘সীড ফান্ড’ বা প্রারম্ভিক তহবিলকে আধুনিকায়ন ও সম্প্রসারণের এক বিশাল উদ্যোগ নিয়েছে । ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে এই তহবিলকে সম্পূর্ণ ডিজিটাল ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

EARN প্রকল্পে অগ্রাধিকার পাচ্ছেন নারীরা, দূর হবে গ্রামীণ সামাজিক প্রতিবন্ধকতা

বাংলাদেশে কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা ‘নিট’ যুবকদের সমস্যাটি মূলত একটি জেন্ডার বা লিঙ্গভিত্তিক সমস্যা । কারণ এই ১২.৬ মিলিয়ন যুবক ও যুব নারীর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী । বিশ্বব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, গ্রামীণ এলাকায় কঠোর সামাজিক নিয়ম, নিরাপদ যাতায়াত ব্যবস্থার অভাব এবং ঘরের কাজের অতিরিক্ত দায়িত্ব নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে বড় বাধা।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি: ১২.৬ মিলিয়ন ‘নিট’ যুবকের জন্য আসছে বিশাল কর্মসংস্থান প্রকল্প

বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে এবং কর্মসংস্থান ও শিক্ষার বাইরে থাকা তরুণদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সরকার চালু করেছে এক মেগা প্রকল্প ।

৬ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন
যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যোগাযোগ কৌশলপত্র প্রণয়নে কর্মশালা

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ইএআরএন-আর্ন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ জুলাই, ২০২৬
বিস্তারিত দেখুন